রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন
সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার রাত সাড়ে নয়টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় ইন্তেকাল করেন প্রবীণ এই রাজনীতিবিদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজার বিষয়ে দল ও তাঁর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে জানানো […]




