কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না: জামায়াত আমীর
জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে পরিষ্কারভাবে বলছি—কুমিল্লা বিভাগ নিয়ে আর ধানাই-পানাই করবেন না। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হোক। পাশের নোয়াখালী ও বৃহত্তর নোয়াখালীর মানুষও বিভাগ চাচ্ছেন। তাদেরও দিন। কিন্তু কুমিল্লার দাবি যেহেতু ১৯৯৪ সাল থেকে চলে আসছে, আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন। শনিবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পথসভায় প্রধান অতিথির […]





