একনেকে ২৪ হাজার কোটির ১০ প্রকল্প অনুমোদন
ঢাকা: দেশের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ বিতরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম একনেক বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। […]




