গুম-খুন কল্যাণ অধিদপ্তর জাতীয় দেশ সংযোগ

গুম-খুন কল্যাণ অধিদপ্তর চালু করছে সরকার

ঝিনাইদহ: গত ১৭ বছরে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় গুম-খুন কল্যাণ অধিদপ্তর নামে একটি স্থায়ী নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করছে সরকার। ২৬ নভেম্বর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না হাইস্কুল মাঠে ‘ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই ঘোষণা দেন। […]