যুদ্ধক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের আহ্বান জাতিসংঘের
নিউইয়র্ক: আধুনিক যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষবিহীন যন্ত্রের ব্যবহার নিয়ে নজিরবিহীন উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মানব নিয়ন্ত্রণহীন মারণাস্ত্র বা স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করতে অবিলম্বে আইনি বাধ্যবাধকতাসম্পন্ন আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি এই কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। ‘দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের […]




