পঞ্চগড়ে নৌকা ডুবিতে ১৬ জনের মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকা ডুবির পর ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন। আজ রোববার দুপুরে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বোদা থানার ওসি সুজয় কুমার রায় জানান। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, “নৌকা ডুবির পর যাত্রীদের উদ্ধারে তৎপরতা চলছে। […]




