শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল
জুলাই-আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার (১ জুন) দুপুর ১২টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এই অভিযোগ দাখিল করা হয়, যা গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়েছে। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ […]




