বিআইডব্লিউটিসির অলস তিন জাহাজে হচ্ছে ভাসমান হাসপাতাল
ঢাকা: ঢাকার সদরঘাটে দীর্ঘদিন ধরে অলস পড়ে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চারটি যাত্রীবাহী জাহাজের মধ্যে তিনটিকে আধুনিক ভাসমান হাসপাতাল হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের দুর্গম হাওর, দ্বীপ ও উপকূলীয় চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে ‘স্বাস্থ্য তরী’ শীর্ষক […]




