রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি হামলায় ৩১ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকা: রাফার পশ্চিমাঞ্চলে আল-মাওয়াসি এলাকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এবং হামাস-পরিচালিত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত এবং ১১৫ জনের বেশি আহত হয়েছেন। তবে, প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের চিকিৎসা দল ২৩ জনের মরদেহ উদ্ধার করেছে […]



