ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি: ইসি
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউপি নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি গতকাল সোমবার জানানো হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এদিকে আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে […]




