শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শেষ নিদ্রায় শায়িত আকবর আলি খান
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খানকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটার পর তাঁকে সেখানে দাফন করা হয়। সকালে এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে আকবর আলি খানের মরদেহ রাজধানীর গুলশানে তাঁর বাসায় নেওয়া হয়। সেখানে স্বজন ও বিশিষ্টজনেরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে […]




