গোপালগঞ্জসহ ৬ জেলায় মোতায়েন ১১৩ প্লাটুন বিজিবি
ঢাকা: দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জসহ ৬টি কৌশলগত জেলায় মোতায়েন করা হয়েছে ১১৩ প্লাটুন বিজিবি। একক জেলা হিসেবে গোপালগঞ্জেই সর্বোচ্চ ৫৬ প্লাটুন সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। […]




