প্রতিদিন অতিরিক্ত ১৮২ কোটি টাকা বাস ভাড়া গুনছে যাত্রীরা
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, শুধু রাজধানীতেই নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতিদিন অন্তত ১৮২ কোটি টাকা বেশি বাস ভাড়া আদায় হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। গত ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন গণপরিবহণের জরিপের ভিত্তিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে এই সংস্থাটি। এ বিষয়ে যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল […]




