বাংলাদেশ চীন সম্পর্ক জাতীয় শীর্ষ এক

বাংলাদেশ চীন সম্পর্ক জোরদারে বেইজিংয়ের বার্তা

পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বাংলাদেশ চীন সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বেইজিং। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। সোমবার রাজধানীর একটি হোটেলে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) বাংলাদেশের অংশগ্রহণের দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্লু পেপার প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলা হয়। […]