রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ গেল মাদারীপুরের সুরুজের
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে সুরুজ কাজী (২৫) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি রুশ সেনাবাহিনীর একটি যুদ্ধ ক্যাম্পে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২১ মে) রাতে মাদারীপুরে তার গ্রামের বাড়িতে মৃত্যুর খবরটি পৌঁছালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছড়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর ছেলে […]













