জাতীয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত

খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৫

ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সিনিয়র সহকারি।

জেলেনস্কির সহকারি মিখাইলো পদলইয়াক বৃহস্পতিবার ইউক্রেনের চ্যানেল-২৪কে বলেন, ইউক্রেন যুদ্ধের জেলারেল স্টাফ থেকে আমরা সরকারিভাবে যে ধারণা পেয়েছি তাতে এ যুদ্ধে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত হওয়ার কথা বলা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি যথা সময়ে এ সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশ করবেন।

গত জুনে ইউক্রেনের একেবারে পূর্বের লুগানস্ক অঞ্চলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে রুশ বাহিনীর লড়াইয়ের সময় জেলেনেস্কি বলেন, কিয়েভ প্রতিদিনের লড়াইয়ে ৬০ থেকে ১০০ সৈন্য হারাচ্ছে এবং এ যুদ্ধে প্রায় ৫০০ জন আহত হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, প্রায় সাত মাসের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৫,৯৩৭ সৈন্য নিহত হয়েছে।

সৈন্যদের মনোবল চাঙ্গা রাখতে উভয় পক্ষ তাদের নিহতের সংখ্যা কম করে দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদান রয়েছে: শিক্ষামন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. "দরিদ্র দেশগুলোর ওপর ঋণের বোঝা বেড়েছে" - tathyasangjog

    December 2, 2022

    […] আরও পড়ুনঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সর্ব… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র