মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদান রয়েছে: শিক্ষামন্ত্রী
মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অবদান রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের সব আন্দোলন-সংগ্রামে নারীরা সামনে ছিলেন। মহান মুক্তিযুদ্ধে নারীরা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, যুদ্ধক্ষেত্রে সেবা দিয়েছেন, তথ্য আদান-প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আমাদের নারী পুলিশ সদস্যরা সবার প্রশংসা অর্জন করেছেন।
তিনি বলেছেন, নারী পুলিশ সদস্যরা পারিবারিক সহিংসতা, সাইবার বুলিং, বাল্যবিবাহ রোধে তাদের কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে নারীর দৃশ্যমান অগ্রযাত্রার কৃতিত্ব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার
দীপু মনি বলেন, আমাদের মেয়েরা জাগছে। তারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। কৃষিতে সাফল্যের ষাট ভাগ অবদান নারীর, পোশাক শিল্পে এক চতুর্থাংশ নারী কাজ করছেন। সমাজে মেয়েদের দৃশ্যমানতা অনেক পাল্টেছে, আরও পাল্টাতে হবে। নারী যত বেশি এগিয়ে যাবে ততবেশি সমাজ, দেশ এগিয়ে যাবে।
আরও পড়ুনঃ বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা পেলো সরকার






যশোরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৫ - tathyasangjog
December 1, 2022[…] আরও পড়ুনঃ মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অ… […]
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সর্বোচ্চ ১৩ হাজার সৈন্য নিহত - tathyasangjog
December 1, 2022[…] আরও পড়ুনঃ মহান মুক্তিযুদ্ধে নারীদের অসামান্য অ… […]