ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোতে অস্ট্রেলিয়া
ডেনমার্ককে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠলো অস্ট্রেলিয়া।
আজ বুধবার গ্রুপ-ডিতে শেষ রাউন্ডের ম্যাচে স্ট্রাইকার ম্যাথু লেকির একমাত্র গোলে অস্ট্রেলিয়া ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। ২০০৬ সালে সর্বশেষ শেষ ষোলোতে খেলেছিলো অস্ট্রেলিয়া।
এই গ্রুপের তিনটি করে খেলা শেষে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে উঠলো অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড আগেই নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। গ্রুপ রানার্স-আপ হয় অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে তিউনিশিয়া ও ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বিশ^কাপ শেষ করলো ডেনমার্ক।
বিরতির পর অস্ট্রেলিয়া বল দখলে নিয়ে ৪৭ ও ৪৮ মিনিটে আক্রমন করলেও, ডেনমার্কের রক্ষণদূর্গ ভেদ করতে পারেনি তারা। ৬০ মিনিটে ডেনমার্কের ডিফেন্সকে তছনছ করে গোল আদায় করে নেয় সকারুজরা। ম্যাকগ্রীর দারুন প্লেসিং শটে বল পেয়ে বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের শটে ম্যাথু লেকি গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
এর মধ্য দিয়ে ১-০ গোলে জয়ের সুবাদে শেষ ষোলোতে উঠে অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মত বিশ্বকাপের নক-আউট পর্বে সকারুজরা।
আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স





