ব্যবসা-বাণিজ্য

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ী ও করদাতাদের সুবিধার্থে চলতি ২০২২-২৩ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

আজ বুধবার এনবিআর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

জারিকৃত আদেশে এনবিআর বলেছে, জনস্বার্থে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী দাখিলের সময় ৩০ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

তবে আজ সকালে জাতীয় আয়কর দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ব্যবসায়ীদের দাবি ও জনগণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ লাইনে যেন দাঁড়িয়ে থাকতে না হয় এজন্য সবাইকে ডিসেম্বরের প্রথমদিকে রিটার্ন জমা দেওয়ার অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার