জাতীয় ফিচার

বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। সবসময় বড় সমাবেশ খোলা মাঠে হয়। সারা বাংলাদেশে তারা খোলা মাঠে সমাবেশ করেছে। ঢাকা শহরের নয়াপল্টনে যেখানে ৩০ থেকে বড়জোর ৫০ হাজার মানুষ ধরবে, সেখানে তারা আট থেকে ১০ লাখ মানুষের সমাবেশ ঘটাবে বলে দাবি করছে। কিন্তু সেখানে তা কোনোভাবেই সম্ভব নয়।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপির অনুমতি প্রত্যাখ্যানের মধ্যদিয়ে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, সরকার সৎ উদ্দেশ্যেই তাদেরকে (বিএনপি) সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়ার কথা বলেছে। যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে, সে জন্য ৮ ডিসেম্বরের ছাত্রলীগের সম্মেলন এগিয়ে এনে ৬ ডিসেম্বর করা হয়েছে। কিন্তু তাদের উদ্দেশ্য তো একটি গণ্ডগোল লাগানো।

তথ্যমন্ত্রী বলেন, সরকার তো গণ্ডগোল লাগানোর জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সারা দেশ থেকে অগ্নি সন্ত্রাসীদের জড়ো করে এখানে ঢাকা শহরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য অনুমতি দিতে পারে না।

তিনি বলেন, আমরা আগেই বলেছি আওয়ামী লীগ প্রত্যেকটি ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা অনুরোধ জানিয়েছি সতর্ক দৃষ্টি রাখার জন্য। আমরা আওয়ামী লীগও দেশে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য সতর্ক পাহারায় থাকবো ওয়ার্ডে ওয়ার্ডে। প্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।

আরও পড়ুনঃ ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

রিপোর্টার

About Author

8 Comments

  1. পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩ - tathyasangjog

    November 30, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ… […]

  2. "বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেয়া হবে" - tathyasangjog

    November 30, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির উদ্দেশ্য হচ্ছে বিশৃঙ্খলা সৃষ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র