ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ
ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ মঙ্গলবার সচিবালয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা প্রতিটি বিভাগে সভা করছি। ঢাকায় শব্দ দূষণের সঙ্গে যারা সংশ্লিষ্ট যেমন ড্রাইভার অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে আমরা সভা করেছি। আমরা শিক্ষার্থীদের নিয়েও আলোচনা করছি, মোবাইল কোর্টও আমরা করে যাচ্ছি।
মো. শাহাব উদ্দিন বলেন, আজকের সভায়ও আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে ডিসেম্বরের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে বন্ধ করতে হবে। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোভাবেই আমাদের দেশে চালানো ঠিক নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডিসেম্বরের মধ্যে হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে। আমরা আশা করি আপনাদের (সাংবাদিক) সহযোগিতায় এটা বন্ধ করতে সক্ষম হব।
পাট থেকে সোনালী ব্যাগ তৈরি করার পরিকল্পনা বিষয়ে মন্ত্রী বলেন, পলিথিন নিষিদ্ধ আছে। যারা উৎপাদন করছে, ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা থেকে বের হয়ে আসতে আমরা পাট থেকে সোনালী ব্যাগ তৈরি করার পরিকল্পনা নিয়েছি। আমরা ১০ কোটি টাকা দিয়েছি। সেটা আমরা যখন বাজারজাত করতে পারব আশা করি তখন পলিথিন ব্যাগ পুরোপুরি বন্ধ করতে পারব।
আরও পড়ুনঃ “বিএনপি হচ্ছে বিষধর সাপ”






১০ টাকায় টিকিট কেটে চোখের ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী - tathyasangjog
November 29, 2022[…] আরও পড়ুনঃ ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোল… […]
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শান্তি রক্ষায় যৌথভাবে কাজ করবে বিজিবি-বিজিপি - tathyasangjog
November 29, 2022[…] আরও পড়ুনঃ ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোল… […]