জাতীয় ফিচার

“বিএনপি হচ্ছে বিষধর সাপ”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এরই মধ্যে সমাবেশের নামে তারা বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে। বিএনপি হচ্ছে বিষধর সাপ। ২০১৩/২০১৪ সালের মতো তারা যে ভাঙচুর, জ্বালাও, পোড়াও করবে না – এর কোনো নিশ্চয়তা নেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সরকার সহায়তা করছে বলেই বিএনপি সারা দেশে সমাবেশ করতে পারছে উল্লেখ করে  ড. হাছান মাহমুদ বলেছেন, তাদের সমাবেশের সুবিধার্থে প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলন দুদিন এগিয়ে এনেছেন। বিএনপি ১০ লাখ মানুষ নিয়ে সমাবেশ করতে চায়। পল্টনে তো এতো মানুষ নিয়ে সমাবেশ করা সম্ভব নয়। সেজন্য পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে তাদের সমাবেশের পরামর্শ দেয়া হয়েছিল। যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে।

তিনি বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার অনুমতি দিয়েছে সরকার। পল্টনের রাস্তায় তো এতো বড় সমাবেশ করা সম্ভব নয়। এরপরও তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়াপল্টনে সমাবেশ করতে চায়, যদি বাড়াবাড়ি করে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

বিএনপিকে জঙ্গি গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব জঙ্গি স্বপ্ন দেখছে বাংলাদেশকে তালেবান রাষ্ট্রে পরিণত করার। তারা বিএনপি জোটের সঙ্গেই যুক্ত আছে।

আরও পড়ুনঃ “বিভিন্ন জায়গায় সমাবেশের নামে পিকনিক করছে বিএনপি”

রিপোর্টার

About Author

1 Comment

  1. ডিসেম্বরের পর থেকে যানবাহনে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ - tathyasangjog

    November 29, 2022

    […] আরও পড়ুনঃ “বিএনপি হচ্ছে বিষধর সাপ” […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র