জাতীয় ফিচার

বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো

ফিফা র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে পরাজিত করল র‌্যাঙ্কিংয়ের ২২ নম্বরে থাকা মরক্কো।

আজ রোববার দোহার আল-থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ মুহূর্তের নাটকে শক্তিশালী রেড ডেবিলসদের ২-০ গোলে পরাজিত করে এটলাস লায়ন্সরা। দলটির হয়ে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন যথাক্রমে আব্দেলহামিদ সাবিরি ও জাকারিয়া আবুখালা।

নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারিয়েছিল বেলজিয়াম। কম যায়নি মরক্কোও। প্রথম ম্যাচে জয় না পেলেও গত আসরের রানার আপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছিল তারা। গোল শুন্য ড্র করে আদায় করে নেয় মুল্যবান একটি পয়েন্ট।

৭৩ মিনিটে ডান প্রান্তের ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় মরক্কো। কঠিন অ্যাঙ্গেল থেকে দারুন এক কৌনিক শটে বলটি জালে পাঠিয়ে দেন বদলী হিসেবে মাঠে নামা আব্দেলহামিদ সাবিরি (১-০)। নাটকীয় এই গোলে প্রথমার্ধের অতৃপ্তি পুর্ন হয় মরক্কোর।

গোল করার পর আরো আগ্রাসী হয়ে উঠে এটলাস লায়ন্সরা। একের পর এক আক্রমন চালিয়ে কোনঠাসা করে ফেলে বেলজিয়ানদের। এর সুফলও ঘরে তোলে তারা। ম্যাচের ইনজুরি টাইমে (৯০+২) আরো একটি গোল করে জয়ের ব্যবধান বাড়িয়ে নেয় মরক্কো।

আরও পড়ুনঃ প্রথম দেশ হিসেবে নকআউট পর্বে ফ্রান্স

রিপোর্টার

About Author

1 Comment

  1. এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ; পাসের হার ৮৭.৪৪ শতাংশ - tathyasangjog

    November 27, 2022

    […] আরও পড়ুনঃ বেলজিয়ামকে ২-০ গোলে হারাল মরক্কো […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র