প্রযুক্তি

হুয়াওয়েসহ কয়েকটি চীনা কোম্পানির টেলিকম যন্ত্র নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

হুয়াওয়ে ও জেডটিইসহ বেশ কয়েকটি বিখ্যাত চীনা ব্র্যান্ডের তৈরি টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম ‘জাতীয় নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য ঝুঁকি’ উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় যোগাযোগ কমিশন।

গতকাল শুক্রবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে এফসিসি বলেছে, নতুন বিধি অনুমোদনের জন্য তারা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে। এ বিধির আওতায় কয়েকটি চীনা ব্র্যান্ডের টেলিযোগাযোগ ও ভিডিও নজরদারি সরঞ্জাম আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হবে।

এক বিবৃতিতে গতকাল এফসিসি কমিশনার ব্রেন্ডান কার বলেছেন, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এফসিসির ইতিহাসে প্রথমবারের মতো যোগাযোগ ও ইলেকট্রনিক যন্ত্রপাতির অনুমোদন নিষিদ্ধ করতে আমরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছি। এ পদক্ষেপের প্রতি মার্কিন কংগ্রেসের দুই দলের নেতাদেরই সমর্থন আছে।

মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের আশঙ্কা, হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ডগুলোর তৈরি সরঞ্জাম পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কে ঢুকে পড়ে স্পর্শকাতর তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুনঃ বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মেটার সহায়তা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান