জাতীয়

ব্রাজিলে স্কুলে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

গতকাল শুক্রবার স্থানীয় সময় ভোরে দেশটির এস্পিরিটো সান্তো রাজ্যের একটি স্কুলে প্রবেশ করে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালায় বন্দুকধারী। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ছাড়া আহত হন নয়জন। এ হামলার পরপরই আরেকটি স্কুলে প্রবেশ করে গুলি চালায় ওই একই বন্দুকধারী। এতে একজন মারা যান এবং দুজন আহত হন। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ বছর বয়সী ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় ওই শহরের গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শোক প্রকাশ করে ৩ দিনের সরকারি শোক ঘোষণা করেছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

আরও পড়ুনঃ বিমান যোগাযোগ সম্প্রসারণে বাংলাদেশের সহযোগীতা চায় সংযুক্ত আরব আমিরাত

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র