খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ১৫
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গতকাল শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ।
এদিকে গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডসমূহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, এখনও ৬০ লাখেরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ নেই। এই শীত আমাদের সহ্য করতে হবে। এই শীতকালকে সকলেই মনে রাখবে। ।
এদিকে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খেরসনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় ১৫ জন নিহত ও আরো ৩৫ জন আহত হয়েছে।
খেরসনের সামরিক প্রশাসনের প্রধান ইয়ারভস্লাভ ইয়ানুশোভিচ বলেছেন, রুশ হামলাকারীরা একটি আবাসিক এলাকায় কয়েকটি রকেট ছুঁড়েছে। এ সময়ে বড়ো একটি ভবনে আগুন ধরে যায়।
ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলার সমালোচনায় মস্কো জোর দিয়ে বলেছে, তারা কেবল সামরিক সংযুক্ত অবকাঠামোয় হামলা চালিয়েছে। ইউক্রেনে চলা ব্ল্যাকআউটের জন্যে রাশিয়া কিয়েভকে দায়ী করেছে।
আরও পড়ুনঃ বাংলাদেশের উন্নয়নেরর গতি কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী





