জাতীয় ফিচার

বিমান যোগাযোগ সম্প্রসারণে বাংলাদেশের সহযোগীতা চায় সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিমান যোগাযোগ সম্প্রসারণের জন্য বাংলাদেশের কাছে আরও সহযোগিতা চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

তিনি ২৩-২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে তাঁর প্রতিনিধি দলের প্রতি বাংলাদেশ সরকারের উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তিনি আইওআরএ এর বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ কর্তৃক আইওআরএ এর অত্যন্ত ফলপ্রসূ সভার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশের সভাপতিত্বে আইওআরএ আরও সংহত ও কার্যকর হবে। আগামী বছর ইউএই কপ-২৮ আয়োজন করবে উল্লেখ করে তিনি বাংলাদেশের অংশগ্রহণের জন্য অনুরোধ করেন। প্রধানমন্ত্রী দুবাইতে অনুষ্ঠিত এক্সপো ২০২০-তে সংযুক্ত আরব আমিরাতের চমৎকার আয়োজনের প্রশংসা করেন।

তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতি সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত ম্যানগ্রোভ উদ্যোগ, বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি, ভাসমান সৌরশক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি এবং বিনিয়োগ সংক্রান্ত জোটের জন্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী। তিনি কৃষি ও দারিদ্র্য বিমোচনে তার সরকারের অগ্রাধিকারেরও প্রশংসা করেন।

আরও পড়ুনঃ “গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রধান অন্তরায় হলো বিএনপি”

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র