“বিএনপিই বিদেশিদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখতে উৎসাহিত করে”
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বিভিন্ন দূতাবাসে রাত বিরাতে ধর্না দেয়। সেই কারণে কেউ কেউ কোনো কোনো সময় বক্তব্য দেন। এই মন্তব্য করার জন্য বিএনপিই তাদের উৎসাহিত করে।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং স্থানীয় সংসদ সদস্যদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বিভিন্ন দূতাবাসে রাত বিরাতে ধর্না দেয়। তারা যতটা না জনগণের কাছে যাচ্ছে, তারচেয়ে বেশি রাতের বেলা দূতাবাসে গিয়ে ধর্না দেন। ধর্না দিয়ে তাদের হাতে-পায়ে ধরে বিএনপি। হাতে পায়ে ধরে বলেন, আপনারা কিছু বলুন। সেই কারণে কেউ কেউ কোনো কোনো সময় বক্তব্য দেন। এই মন্তব্য করার জন্য বিএনপিই তাদের উৎসাহিত করে।
তিনি বলেন, প্রথমত বিভিন্ন রাষ্ট্রদূতদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখার সময় অবশ্যই কূটনৈতিক শিষ্টাচার মেনে চলা উচিৎ। আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কোন বিদেশি কী বললেন, কে কী করলেন তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যারা বিদেশি শক্তির পদলেহন করে তারা এরকম বক্তব্য রাখতে পারেন। আমির খসরু সাহেবরা বিদেশিদের পদলেহন করতেন। সেজন্য বিদেশিরা কী বললো না বললো সেটা নিয়ে তাদের এত মাথাব্যথা।
তিনি বলেন, বিএনপি সারাদেশে নানাধরনের সমাবেশ করছে। এই সমাবেশ করতে গিয়ে তারা চাঁদাবাজি করছে। চট্টগ্রামের সমাবেশের জন্য তারা ব্যাপক চাঁদাবাজি করেছে। চট্টগ্রামের বহু ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ করে বলেছেন তাদের ভয়ভীতি প্রদর্শন করে বিএনপি চাঁদা আদায় করেছে।
আরও পড়ুনঃ “গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রধান অন্তরায় হলো বিএনপি”






ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন ৭৮ বছর বয়সী লেখিকা - tathyasangjog
November 25, 2022[…] আরও পড়ুনঃ “বিএনপিই বিদেশিদের দেশের অভ্যন্তরীণ … […]