জাতীয় ফিচার

জেলা প্রশাসক পদে বড় রদবদল

সরকারি চাকরির বয়সসীমা বাড়ল

দেশের ২৩ জেলায় একযোগে ২৩ জন নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (২৩ নভেস্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়েছে, রদবদল হওয়া জেলা প্রশাসকরা হলেন—চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জের মোহাম্মদ শামীম আলমকে কুমিল্লায়, জয়পুরহাটের শরিফুল ইসলামকে পটুয়াখালীতে, বরিশালের জসীম উদ্দীন হায়দারকে টাঙ্গাইলে, সুনামগঞ্জের জাহাঙ্গীর হায়দারকে বরিশালে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে সুনামগঞ্জে, নীলফামারীর খন্দকার ইয়াসির আরেফীনকে খুলনায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী মাহবুবুল আলমকে গোপালগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে চট্টগ্রামে, অর্থবিভাগের উপসচিব মোহাম্মদ সাইদুল আরিফকে কুড়িগ্রামে, রাজশাহীর স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ড. চিত্রলেখা নাজনীনকে রংপুরে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মীর মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিরাজগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারাহ গুল নিঝুমকে ঝালকাঠিতে, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব কামরুল আহসান তালুকদারকে ফরিদপুরে, খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব সহিদুজ্জামানকে খাগড়াছড়িতে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাফিজার রহমানকে ময়মনসিংহে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর একান্ত সচিব সাইফুল ইসলামকে বগুড়ায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদকে কিশোরগঞ্জে, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পঙ্কজ ঘোষকে নীলফামারীতে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ উল্যাহকে লালমনিরহাটে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহম্মদ শাহীন ইমরানকে কক্সবাজারে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের পরিচালক সালেহীন তানভীর গাজীকে জয়পুরহাটে ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাসের বেগকে মাগুরায় বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ খুনের আসামি গ্রেপ্তার করতে গেলে তারা হয় বিএনপির নেতা : ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

1 Comment

  1. এক মাসের মধ্যে এলসি সমস্যা সমাধানের আশ্বাস পরিকল্পনামন্ত্রীর - tathyasangjog

    November 24, 2022

    […] আরও পড়ুনঃ জেলা প্রশাসক পদে বড় রদবদল […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র