জাতীয়

আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

কাঠপাচারকে কেন্দ্র করে ভারতের আসাম-মেঘালয় সীমান্তের কাছে গুলিতে বন কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোরে মেঘালয়ের পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের মুকরোহ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেঘালয় রাজ্যের সাত জেলায় ৪৮ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে মেঘালয় সরকারের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মেঘালয়ের সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। গোলাগুলির ঘটনায় মেঘালয়ের পাঁচজন এবং আসামের একজন বনরক্ষীসহ মোট ছয়জন নিহতের কথা নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মেঘালয় পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে।

আরও পড়ুনঃ রাজধানীতে ডিএমপি’র মাদকবিরোধী অভিযান; আটক ৩৩

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র