দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষের চিন্তায় প্রধানমন্ত্রীর ঘুম নেই। তার কাছে এ দেশ নিরাপদ, দেশের জনগণ নিরাপদ। তাই শেখ হাসিনা সরকারকে আরেকবার দরকার।
আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, এখনো তারাই মদত দিচ্ছে। শায়খ আবদুর রহমান, বাংলাভাইকে সৃষ্টি করে হাওয়া ভবন থেকে তাদের ইন্ধন দেওয়া হতো। আর আমরা (আওয়ামী লীগ) জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গি দমনে লড়াই করছি। আদালতে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে। অপেক্ষা করুন, তদন্তে বের হয়ে আসবে। ফখরুলের মুখে এত মধু, কিন্তু অন্তরে বিষ। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে। এগুলো ফখরুলদের সহ্য হয় না।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আরও পড়ুনঃ “আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়”






জঙ্গি ছিনতাই: ৪ সদস্যের তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের - tathyasangjog
November 22, 2022[…] […]
চীনের কারখানায় অগ্নিকান্ডে নিহত ৩৬ - tathyasangjog
November 22, 2022[…] […]