বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১২
ভারতের বিহারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
রোববার একটি ধর্মীয় শোভাযাত্রার ওপর চলন্ত ট্রাক উঠে গেলে এমন পরিস্থিতি তৈরি হয়। রাত ৯টার দিকে পাটনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উত্তর বিহারের দেশরি থানা এলাকায় জড়ো হন স্থানীয়রা। ‘ভূমিয়া বাবা’র পুজো দিচ্ছিলেন তারা। সেই সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক ওই পুণ্যার্থীদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে শিশু-নারীসহ মোট ১২ জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে।
এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু






ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ - tathyasangjog
November 21, 2022[…] আরও পড়ুনঃ বিহারে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ […]