জাতীয় ফিচার

“আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়”

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা জনসমাবেশ দ্বারা প্রমাণিত হয় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের জনসভায় মিথ্যাচার করছে, মানুষ জড়ো করে নিজেদের জনপ্রিয়তা প্রমাণের চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনই প্রমাণ করবে দেশে কোন দল বেশি জনপ্রিয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, মানবতার সেবা এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে তাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি, বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান ছাড়াও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশনে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও যুগোপযোগি করার লক্ষ্যে বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সামরিক সরঞ্জাম দিয়ে শক্তিশালী করছে।

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র