জীবনযাপন

ঘরেই তৈরি করুন মজাদার কাঁচাগোল্লা

ঘরে বসে নিজেই খুব অল্প উপকরণ এবং সহজেই  তৈরি করুন কাঁচাগোল্লা। এই মিষ্টিটি খেতে যেমন মজা তেমনি বানানোও সহজ।

আসুন দেখে নেই কাঁচাগোল্লা তৈরিতে কি কি লাগছে;

 উপকরণ;

দুধ                                          ১ লিটার

কন্ডেস মিল্ক                     ১/২ কাঁপ

গুঁড়া দুধ                              ৩ টেবিল চামচ

চিনি                                      ৩ টেবিল চামচ

ভিনেগার                            ২ টেবিল চামচ

প্রণালী;

এক লিটার দুধকে জ্বাল দিন। এবার এক কাঁপ পানির ভিতরে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে নেড়ে নিন। এরপর বলক আসা দুধের ভিতর দিয়ে দিন। এবার ছানা হয়ে এলে একটা পরিষ্কার কাপড়ে ছানা ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এবার ছানার ভিতর থেকে পানি বের করে নিন।

এবার অর্ধেক পরিমাণ ছানা ৩ টেবিল চামচ চিনি দিয়ে মথে নিন। এবার একটি প্যানে মথে নেয়া ছানা এবং কন্ডেস মিল্ক হাফ কাঁপ দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে নিন। আঠালো ভাব হয়ে আসলে প্যান থেকে নামিয়ে নিন। বাকি অর্ধেক ছানার সাথে ভালো করে মথে নিন। এবার গোল গোল করে মিষ্টি বানিয়ে গুঁড়া দুধে গড়িয়ে নিন। আপনার পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের