জাতীয় ফিচার

ট্যাক্স কমানো চেয়ে জরুরি কৃষকদের ভর্তুকি দেওয়া: খাদ্যমন্ত্রী

মিলারদের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ব্যবসায়ীরা চাইছেন ট্যাক্স কমানো হোক। কিন্তু ট্যাক্স কমানো চেয়ে জরুরি কৃষকদের ভর্তুকি দেওয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার অনেক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। কেবলমাত্র কৃষকদের সার প্রদানের ক্ষেত্রেই ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।

আজ শনিবার দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বার্স ডের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমাদের দেশে প্রচুর খাদ্য রয়েছে। আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে যারা ব্যবসা করেন তারা অবশ্যই স্ব স্ব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন। ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে প্রকৃত ব্যবসা না করে ভিন্ন খাতে অর্থাৎ বাড়ি গাড়ি বানিয়ে ফেলেন তারা পরবর্তীতে ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে ডিফল্টার হয়ে যান।

আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র