ফিলিস্তিনে শরণার্থী শিবিরে আগুন; শিশুসহ নিহত ২১
ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গাজার একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে।
রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এমন ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর স্থানীয় একজন কর্মকর্তা।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই আটটি শরণার্থী শিবিরে প্রায় ৬ লাখ লোকের বাস। গাজার মোট বাসিন্দা ২৩ লাখ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অগ্নিকাণ্ডের ঘটনাকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন।
আরও পড়ুনঃ ইউক্রেনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭






গাইবান্ধায় বাসচাপায় নানি -নাতনির মৃত্যু - tathyasangjog
November 18, 2022[…] […]