গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহত দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিকুজ্জামান (২৬) ও ট্রাকচালক সোহাগ (৩০)। এর মধ্যে আশিকুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর সোহাগের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু নাঈম মো. তোফাজ্জেল হক বলেন, গোপীনাথপুর এলাকায় মহাসড়কের পাশে একটি বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাসের সুপারভাইজার আশিক ও এক যাত্রী এবং ট্রাকচালক সোহাগ ঘটনাস্থলে মারা যান।






দেশে ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু - tathyasangjog
November 18, 2022[…] আরও পড়ুনঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ […]
পাকিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ২০ - tathyasangjog
November 18, 2022[…] আরও পড়ুনঃ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ […]