কাতার বিশ্বকাপে থাকছেন না শাকিরা
২০ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে গায়িকা ডুয়া লিপার পর কাতারের নিয়মে অসম্মান বোধ করায় বিশ্বকাপের মঞ্চে গান গাইবেন না পপ তারকা শাকিরা।
এ বিষয়ে সংবাদমাধ্যম এল প্রোগ্রাম ডি আনা রোসার আদ্রিয়ানা দোরোনসোরো বলেন, এটা নিশ্চিত যে, বিশ্ববিখ্যাত গায়িকা শাকিরা কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না।
এ বিষয়ে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের ভূমিতে পুরো শরীর কাপড়ে আবৃত রাখতে হবে। কাতারের এ নিয়মকে ‘সম্মানহীন’ বলে উল্লেখ করেছেন শাকিরা। এ কারণেই ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে পারফর্ম করা শাকিরা কাতারে বিশ্বকাপ মঞ্চে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন। কাতারে বিশ্বকাপ দেখতে আসা অথবা পারফরম্যান্সে অংশগ্রহণকারী সবাইকেই দেশটির নিয়ম মানতে হবে।
আরও পড়ুনঃ সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে বিজিবি-বিএসএফের ঐকমত্য





