জাতীয় ফিচার

“নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করতে পারে না এনবিআর”

দুর্নীতিতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে এখন বড় গলা : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন,বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদেরকে অনুমতি দেয়া হয়েছে। এনবিআর ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না।

আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ এক চিঠির মাধ্যমে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দেয়।

জানা গেছে, উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিং হবে। এতে অংশগ্রহণের জন্য নোরা ফাতেহি বাংলাদেশে আসবেন।

আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় স্টেজ শো হওয়ার কথা। ইতোমধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ভ্যাট বিভাগের ওই চিঠিতে বলা হয়েছে, এই অনুষ্ঠানের অনুমতি নেয়া হয়নি। ভ্যাট কার্যালয়ে ঘোষণা দেয়া, ব্যাংক গ্যারান্টি জমা ও অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আছে। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন এই অনুমোদন নেয়নি। এ ছাড়া টিকিট বিক্রির ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হয়।

ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটকে দেয়া এনবিআরের চিঠির শেষাংশে বলা হয়েছে, ভ্যাট আইন লঙ্ঘন করে এ-জাতীয় বাণিজ্যিক অনুষ্ঠানের আয়োজন আয়োজক যাতে করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ “দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না”

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র