“দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না”
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাপান কেন, কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মানা হবে না উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না।
আজ বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আম্রকাননের সার্বিক পরিচর্যা কার্যক্রম শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬-এ সুস্পষ্ট বলা আছে, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক, পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে।
আব্দুর রাজ্জাক বলেন, তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
খাদ্য সংকটের আশঙ্কার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে খাদ্য সংকট হবে না। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।
আমন ধানের সরকারি দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টির প্রসঙ্গে তিনি বলেন, আমনে উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা কেজি দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে ধানে কৃষকের লোকসান হবে না।
আরও পড়ুনঃ এক ঘন্টার চেষ্টায় উদ্ধার হলো সচিবালয়ের প্রাচীর এর মাঝে আটকে পড়া বিড়াল






অর্থ আত্মসাৎ মামলায় চীনা নাগরিকসহ ৬ জনের কারাদন্ড - tathyasangjog
November 16, 2022[…] […]
"নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করতে পারে না এনবিআর" - tathyasangjog
November 16, 2022[…] […]
পাকিস্তানে সন্ত্রাসী হামলা; ৬ পুলিশ নিহত - tathyasangjog
November 16, 2022[…] […]