কাল থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি
আগামীকাল মঙ্গলবার থেকে নতুন সময়সূচিতে সকাল ৯টা-৪টা পর্যন্ত চলবে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস ।
এর আগে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। পরবর্তীতে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বেসরকারি অফিস, ব্যাংক-বীমা ও আদালতের সময়সূচি তারা নির্ধারণ করবে।
গত ১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ৯টা থেকে ৪টা নির্ধারণ করিল। পুনরাদেশ জারি হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
আরও পড়ুনঃ ১৪ বছর ধরে বিএনপি বলে আসছে সরকারের পতন ঘটাবে: তথ্যমন্ত্রী






আফগানিস্তানে শরিয়া আইনে শাস্তি দেয়ার নির্দেশ দিল তালেবান - tathyasangjog
November 14, 2022[…] আরও পড়ুনঃ কাল থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি […]
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে ফের গণহত্যার অভিযোগ - tathyasangjog
November 14, 2022[…] আরও পড়ুনঃ কাল থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি […]
তুমব্রু সীমান্তে রোহিঙ্গা মাদক কারবারিরা গুলি ছোড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী - tathyasangjog
November 14, 2022[…] আরও পড়ুনঃ কাল থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি […]