মানসিক হাসপাতালে প্রেম থেকে পরিণয়
ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরের একটি মানসিক হাসপাতালে প্রথম দেখা মাহেন্দ্র ও দীপার। সেখানেই তারা প্রেমে পড়ে যান। শেষ পর্যন্ত মানসিক হাসপাতালেই বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা।
ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে (আইএমএইচ)র পরিচালক ডা. পূর্ণা চন্দ্রিকা বলেন, এটা ছিল তাদের জন্য একটি পারিবারিক বিবাহ। বিয়ের সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছে। তাদের এ সিদ্ধান্তে আমরা খুবই খুশি।
২০২০ সালে চেন্নাইয়ের ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে (আইএমএইচ) তাদের প্রথম দেখা হয়। ইনস্টিটিউটের ভেতরে একটি মন্দিরে অনুষ্ঠিত বিয়েতে তামিলনাড়ু রাজ্যের মন্ত্রী এবং এমপিরা উপস্থিত ছিলেন।





