জাতীয়

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের ৬ আসামি মুক্তি পাচ্ছে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলার সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণ, রবিচন্দ্রন, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়কুমার মুক্তি পাচ্ছেন।
আজ শুক্রবার তাদেরকে মুক্তির নির্দেশ দেন দেশটির সুপ্রিম কোর্ট।

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমবদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নিহত হন। পরে জানা যায়, শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল গোষ্ঠী এলটিটিই’র ধানু নামে এক নারী আত্মঘাতী হামলা চালিয়েছিলেন। এ ঘটনায় সাত জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেন দেশটির আদালত। প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনও যায়। সেই বিষয়ে সিদ্ধান্ত হতে দেরি হওয়ায় ২০১৪ সালে সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ডের রায় বদলে যাবজ্জীবন হয়।

এর আগে রাজীব গান্ধী হত্যা মামলার আরেক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালনকে চলতি বছরের মে মাসে মুক্তি দেন সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ তিন দিনের সফরে ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র