জামাতুল শারক্বীয়ার আরও ৩ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র তিনি সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব সদর দফতর গোয়েন্দা শাখা ও র্যাব-১১।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, এই ৫৫ কিশোর-তরুণের এখনও কোনো সন্ধান পায়নি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। পরিবারকে মিথ্যা বলে তারা বাড়িছাড়া হয়েছে। এটি তাদের একটি কৌশল। বাড়িছাড়া ৫৫ তরুণ একসঙ্গে থাকার কথা নয়, তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করার কথা। আমাদের অভিযান টের পেয়ে হয়তো তারা দুটি ক্যাম্প থেকে আত্মগোপনে চলে যায়। তাদের খুঁজে বের না করা পর্যন্ত হুমকি।





