জাতীয়

“বন্দুকের নলের সাহায্যে নয়; ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ”

দেশের জনগণ শেখ হাসিনার সরকারকে ভালবেসে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,পেশিশক্তি কিংবা বন্দুকের নলের সাহায্যে নয়; জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

আজ বুধবার দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ৫দিন ব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ^াস করেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে; দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবেন।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল; বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে, সেই ঘুঁড়ে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকান্ড আর একটাও নেই। যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়। তাকে দেশের জন্য শাহাদাৎবরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দুঃখজনক: শিক্ষামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র