এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২১ হাজার
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) ২য় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আরবি প্রথম পত্র পরীক্ষায় ২১ হাজার ৪৩ জন অনুপস্থিত এবং ২৩ জন বহিষ্কার হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৫৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত এবং ৩ জন বহিষ্কার হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে ২০১টি কেন্দ্রে মোট ১২ লাখ ৪৬ হাজার ৩১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এদের মধ্যে ২ হাজার ২৮২ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৯২টি কেন্দ্রে মোট ৮৬ হাজার ১৯০ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১ হাজার ১৩৮ জন অনুপস্থিত এবং ৪ জন বহিষ্কার হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে মোট ৯৯ হাজার ২২২ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৯৬৫ জন অনুপস্থিত এবং ৩ জন বহিষ্কার হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১১১টি কেন্দ্রে মোট ৮৭ হাজার ৮৬১ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬৭১ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডে ৮৬টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ৯৬১ জন অনুপস্থিত এবং ১ জন বহিষ্কার হয়েছে। বরিশাল শিক্ষা বোর্ডে ১২৫টি কেন্দ্রে মোট ৬১ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ৯৮৬ জন অনুপস্থিত এবং ২ জন বহিষ্কার হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২টি কেন্দ্রে মোট ৯৬ হাজার ৭০০ পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৮৬১ জন অনুপস্থিত রয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৮৯টি কেন্দ্রে মোট ৬২ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ৮৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
আরও পড়ুনঃ পুলিশে দায়িত্ব অবহেলাকারীদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী





