গিনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪
আফ্রিকার গিনিতে একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় অন্তত ২৪ জনেরও বেশি নিহত হয়েছে।
রোববার রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফরানাহতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এদুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বাস দুর্ঘটনায় ২৪ জনেরও বেশি নিহত ও আরো অনেক মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।
বাসটি অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে ওই ট্রাকের সাথে ধাক্কা খায়।





