জাতীয়

বরগুনায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

বরগুনার বেতাগী উপজেলায় মাহফিল শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর প্রাণ হারিয়েছে। এদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৬ বছরের মধ্যে।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার খাঁনেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো- বেতাগী উপজেলার কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা কবির মৃধার ছেলে ইয়াসিন আরাফাত (১৩), বড় মোকামিয়া গ্রামের বাসিন্দা রফিক মৃধার ছেলে রাব্বি (১৬)। নিহত হওয়া তিন কিশোরের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

বেতাগী থানা সূত্রে জানা যায়, বরগুনার মোকামিয়া দরবার শরিফের মাহফিলে আসে রাব্বি, আরাফাতসহ তিনজন। মাহফিল শেষে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা হয়। এতে তিন কিশোরই মারা যায়। পুলিশ জানিয়েছে গাড়ির গতি এত বেশি ছিল যে, রাস্তার পাশে থাকা দূরত্ব পরিমাপক ভিত্তিপ্রস্তরও ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে।

আরও পড়ুনঃ “কেএনএফকে অস্ত্র কিনতে ১৭ লাখ টাকা দিয়েছিল জঙ্গি সংগঠন শারক্বীয়া”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র