জাতীয়

“আইএমএফের ঋণ প্রশিক্ষণ বা উন্নয়নের কাজে লাগাবো”

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঋণ নেওয়া নতুন কিছু নয়। আমরা অতীতেও ঋণ নিয়েছি। সব রাষ্ট্রই ঋণ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রও ঋণ নেয়। সৌদি আরবও ঋণ নেয়। সুতরাং ঋণ নেওয়া, ঋণ ফেরত দেওয়ার আমাদের পরিষ্কার রেকর্ড আছে। আমরা ঋণ নিয়ে যথাযথ কাজে লাগিয়ে, প্রশিক্ষণ বা উন্নয়নের কাজে লাগাবো।

আজ বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে যুবমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আইএমএফ থেকে ঋণ নিয়ে এসে চা-সিগারেট খেয়ে ফুরিয়ে দেবো না, আড্ডাবাজি করবো না। আমরা দেশের উন্নয়নে তা কাজে লাগাবো বলে মন্তব্য করেছেন ।

মন্ত্রী দেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের দেওয়া নানা সংস্কার প্রস্তাবের কঠোর সমালোচনা করে বলেন, আমরা আইএমএফ দ্বারা পরিচালিত নই। তাদের সব কথা আমরা গিলবো না, প্রয়োজন নেই। তারা (আইএমএফ) তাদের কাজ করে যাবে। আমরা আমাদের কাজ করবো।

পরিকল্পনমন্ত্রী বলেন, আইএমএফ হোক, বিশ্বব্যাংক হোক, খবরের কাগজে ভর্তি খবর- তারা এটা বলছে, তারা ওটা বলছে। এটা করতে হবে, ওটা করতে হবে। আমাদের এগুলো পড়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে কাজে মনোযোগী হতে হবে। অন্যের কথা শোনা ভালো, তবে কাজ করতে হবে নিজের বিদ্যায়, নিজের বুদ্ধিতে। আমরা আইএফ দ্বারা পরিচালিত নই, বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত নই। আমরা অন্য কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত নই।

আরও পড়ুনঃ ইউক্রেন যুদ্ধ সহসাই সমাপ্ত হবে: রাশিয়ার রাষ্ট্রদূত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র