“দেশে এডিস মশা ছিল না, হয়তো প্লেনে করে এসেছে”
দেশে এডিস মশা ছিল না, ফ্লাইটে করে এই মশা আমাদের দেশে এসে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
রোববার তাজুল ইসলাম আজ মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক ২০২২ সালের ৫ম আন্ত:মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে একথা জানান।
তাজুল ইসলাম বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও অস্বস্তিতে আছে। আমরা তুলনাটা (আক্রান্ত) কেন দেই? কারণ আমাদের আমাদের দেশে কোনো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা বাইরের দেশ থেকে এসেছে। হয়ত ফ্লাইটে করে প্যাসেঞ্জারের সঙ্গে দুটি মশা এসে বংশ বিস্তার করেছে।
মন্ত্রী বলেন, ২০১৯ সাল থেকে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। আর ২০২০ সালে এসে সেই সফলতা দেখাতে সক্ষম হয়েছি। তবে ২০২২ সালে এসে আবার পরিস্থিতির অবনতি লাখ করছি। যদিও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিস্থিতি এখনো অনেক খারাপ।






ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে নিহত অন্তত ৯১ - tathyasangjog
October 31, 2022[…] আরও পড়ুনঃ “দেশে এডিস মশা ছিল না, হয়তো প্লেনে করে … […]